ডোমার (নীলফামারী) প্রতিনিধি: অটোবাইকের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট সাতঘোড়া পাড়ার ইছাহাক আলীর স্ত্রী রওশনারা বেগম(৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ডোমার -চিলাহাটি সড়কের চিলাহাটি জনতা ব্যাংক সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এতে অটোবাইকের চালক কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানার শান্তিপাড়া গ্রামের লূৎফর রহমানের ছেলে লিটন ইসলাম(১৮) পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় তদন্ত কেন্দ্রে কেউ কোন অভিযোগ করেননি।