দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার কাহারোল সদরে অবস্থিত কাহারোল মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কাহারোল মহিলা ডিগ্রি কলেজের পরিচলনা পর্ষদ, শিক্ষক, কর্মচারী, ছাত্রী ও এলাকাবাসির পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম। জেলা প্রশাসকের পক্ষে স্মারকিলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) তৌহিদুল ইসলাম।
স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর জেলার কাহারোল উপজেলা একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার শতকরা ৩৫ জন লোক এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। এ উপজেলার জনসংখ্যার অর্ধেক সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এবং শিক্ষিতের হার অনেক কম। জাতির সার্বিক উন্নতি শিক্ষার উপর নির্ভরশীল। এ লক্ষ্য সামনে রেখে ১৯৯৪ সালে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে ৩ দশমিক ১৪ একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে অত্র এলাকার নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
স্মারকলিপিতে আরো বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষার হার বৃদ্ধির সাথে নারী শিক্ষার উন্নতি হয়েছে। এ লক্ষ্যে ২০০২ সালে কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করা হয়। কাহারোল মহিলা ডিগ্রি কলেজটি উপজেলা প্রাণকেন্দ্রের একমাত্র কলেজ। নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে এ কলেজটির গুরুত্ব অপরিসীম। কলেজটি স্তর পরিবর্তন না হওয়ায় ডিগ্রি পর্যায়ে এমপিওভুক্ত হয়নি। অথচ ডিগ্রি পর্যায়ের চূড়ান্ত ফলাফল সন্তোষজনক। সার্বিক বিষয় বিবেচনায় কাহারোল মহিলা ডিগ্রি কলেজই সরকারী কলেজে উন্নীত হওয়ার একমাত্র দাীদার। এসব বিষয় বিবেচনা করে কাহারোল মহিলা ডিগ্রি কলেজটিকে জাতীয়কণের দাবী জানিয়েছেন তারা।
স্মারকলিপি প্রদানের সময় কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. আশরাফুল হক, প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেক মো. ওসমান গনি, অভিভাবক মো. আফসার আলী, সদস্য সঞ্জয় মিত্র, মো. আব্দুল কাদের, কলেজের সহকারী অধ্যাপক মো. আজিজুল ইসলাম, কৃষœ রানী দাস, প্রভাষক মো. মাসুদ শাহেদী, মো. আলী হোসেন, মো. ফিরোজুর রহমান, মো. শহীদুল ইসলাম, রঞ্জন কুমার রায়, মো. সালাম সরকার, কলেজ পরিচালনা কমিটির সদস্যসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।