• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাভারের নিখোঁজ বিএনপি নেতা র‌্যাবের হাতে আটক

আটকসাভার: পুলিশ পরিচয়ে সাভারের ভাকুর্তা থেকে যে বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল পরিবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪। তবে নিজ বাড়ি থেকে নয় বরং সাভারের ইমান্দিপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব-৪।
র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্প সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মফিজুল ইসলাম গগন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও খুঁজে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তাকে অস্ত্র ও গুিলসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত মফিজুল ইসলাম গগন সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
বৃহস্প্রতিবার সকালে তার স্ত্রী আমেনা আক্তার অভিযোগ করে বলেন, গতকাল রাতে তাদের ডোমরা কান্দা কাইচার চড় এলাকার নিজ বাড়িতে একদল লোক এসে পুলিশ পরিচয়ে তার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে। পরে থানায় মামলা আছে জানিয়ে মফিজুল ইসলামকে ধরে নিয়ে যায়।
তবে সকাল হওয়ার পর মফিজুল ইসলাম গগনের খোজে পুলিশ কর্মকর্তাদের কাছে গেলে তারা এর সঙ্গে জড়িত নয় বলে জানান। বিকেলে মফিজুল ইসলাম গগনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ