• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

কাহারোলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব হান্নান

1কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কাহারোল উপজেলায় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা সদরে সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় ১কোটি ৫৫ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয় সাপেক্ষে উপজেলা  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন  মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এম.এ হান্নান। তিনি পরিদর্শনকালে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের গুনগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার এবং নির্মান কাজে কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি করলে সে যতবড়ই হোক না কেন কেউ রেহাই পাবে না বলে সচিব সাফ জানিয়ে দিয়েছেন। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও স্থানীয় সুশিল সমাজ নির্মাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কথা সচিবকে জোড়ালো ভাবে উপস্থাপন করেছেন। উক্ত নির্মান কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাহারোল। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন দিনাজপুর এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নাফ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পুরন চন্দ্র রায়, ডেপুটি কমান্ডার আব্দুস সালাম, কাহারোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, সাংবাদিক বৃন্দ ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ