• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন |

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

মৃত্যুঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপেজলার বেতুলিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরোজ আলী (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরোজ আলী ওই উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বেতুলিয়া গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধায় বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরোজ আলী গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ