• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন |

ডোমার পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর প্রার্থী বিজয়ী

Picture from nilphamari 23-07-2016-1,liliনীলফামারী প্রতিনিধি: আগামী ৭ আগষ্ট জেলার ডোমার পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় এক কাউন্সিল প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কাউন্সিলর হলেন, ওই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুন। জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাস উদ্দিন জানান, ডোমার পৌরসভা নির্বাচনে গতকাল শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও আজ শনিবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়। গতকাল শুক্রবার প্রত্যাহারের শেষ দিনে মাজিদুল ইসলাম নামের ৪ নং ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। এরফলে ৪ নং ওয়ার্ডে সৈয়দ শফিক বিন মোর্শেদ তরুন একমাত্র প্রার্থী হিসাবে বিধি মোতাবেক বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ