• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

বিচারককে আপত্তিকর এসএমএস দেয়ায় ৭ বছর কারাদণ্ড

আদালতরংপুর: রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কামরুন্নাহার কাকলীকে মোবাইলে এসএমএসের মাধ্যমে আপত্তিকর ম্যাসেজ দেয়ার অভিযোগের মামলায় রেজওয়ানুল হক রিপন নামের এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো ৬ মাসের কারাভোগ করতে হবে।

রায় ঘোষণাকালে কারাগারে আটক রিপনকে আদালতে হাজির করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ ও ১২ মে কিছু মানহানিকর ও আপত্তিকর ম্যাসেজ পাঠান বিচারক কামরুন্নাহার কাকলীর মোবাইলে এবং কিছু আসামির জামিন দেয়ার জন্য অনুরোধ করেন মশিউর রহমান। ওই ঘটনায় বিচারক রংপুরের কোতয়ালী থানায় ১২ মে এ মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে কোতয়ালী থানার উপপরিদর্শক ফেরদৌস ওয়াহিদ ওই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছর ২৬ অক্টোবর আসামি রেজওয়ানুল হক রিপনের বিরুদ্ধে আভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

মামলাটির বিচারকার্য চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে উল্ল্যেখিত রায় প্রদান করেন ট্রাইবুনাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ