• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

জঙ্গি শফিকুলের আশ্রয়দাতা ৫ দিনের রিমান্ডে

ককককককগাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের পান্থাপাড়া এলাকা থেকে জঙ্গি শফিকুল ইসলাম (২২) আশ্রয়দাতা মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেন (৪৭) কে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এসএম তাসকিনুল হকের আদালত রোববার ওই আদেশ দেন। দুপুরে পুলিশ আনোয়ার হোসেনকে আদালতের হাজতখানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ এ অঞ্চলের জঙ্গি তৎপরতার সম্পর্কে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারকে ৭ দিনের পুলিশি রিমান্ডে নেয়ার আবেদন জানালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক। শোলাকিয়ায় হামলার ঘটনায় টাঙ্গাইলে আটককৃত দিনাজপুর জেলার ঘোড়াঘাটের শফিকুল ইসলামকে রিমান্ডে নিলে সে জানায়, হামলার পূর্বে গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ সুত্র থেকে আরও জানা গেছে, শোলাকিয়ায় জঙ্গি হামলাকারি শফিকুলকে রিমান্ডে নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণসহ তাদের অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য উদ্ধার করা সম্ভব হবে।

পুলিশ আরও জানায়, রিমান্ডে এনে মাদ্রাসা শিক্ষক আনোয়ার হোসেনের কাছ থেকে উত্তরাঞ্চলের চাঞ্চল্যকর হত্যাকান্ড সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ