• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

ডাচ-বাংলা চেম্বারের সভাপতি নিখোঁজ

Hasanঢাকা: রাজধানীর ধানমন্ডি থেকে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার শ্যালক শরিফুল আলম খান রোববার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হাসান খালেদ শনিবার সকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হযেছে, ‘শনিবার সকালে ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসা থেকে বের হন হাসান খালেদ। ৫৫ বছর বয়সি হাসান খালেদ ওই দিন নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় অফিস করতে যাচ্ছিলেন। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’

শরিফুল আলম খান বলেন, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২৫ বছর ধরে তিনি আমদানি-রপ্তানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ