• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

ইডেনের ৫ ছাত্রীকে পুলিশে সোপর্দ

আটকসিসি ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজের হোস্টেলে অভিযানে চালিয়ে শিবিরের রাজনীতিতে জড়িত সন্দেহে পাঁচ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ তথ্য জানান লালবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান।

তিনি জানান, কলেজ কর্তৃপক্ষ ইসলামী ‍ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অভিযান চালিয়ে প্রথমে দুই ছাত্রীকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে আরো তিনজনকে আটক করা হয়। এ সময় ‘জিহাদি’ বই জব্দ করা হয় বলে জানান তিনি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  বলেন, আমরা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছি। তবে এখনো কাউকে আটক দেখানো হয়নি।

উৎসঃ   বাংলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ