বিনোদন ডেস্ক: এবার বলিউড অভিনেতা শাহরুখ খানকে নোটিশ পাঠাল আয়কর দফতর। বিদেশে শাহরুখের গচ্ছিত সম্পত্তির খতিয়ান চেয়ে ১৩১ ধারায় নোটিশ পাঠানো হয়েছে তাকে। আয়কর আধিকারিকদের মতে, প্রয়োজনে কিং খানকে ডেকে পাঠিয়ে জেরা করা হতে পারে।
শোনা যাচ্ছে, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, দুবাইয়ের মতো একাধিক দেশে প্রচুর পরিমান সম্পত্তি রয়েছে বলিউড বাদশার। সেই সম্পত্তির খতিয়ান জানতে চেয়েই এই নোটিশ।
মোদী সরকার ক্ষমতায় আসার পর বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোর উদ্যোগ নেয়। শাহরুখকে আয়কর দফতরের নোটিশ তারই অঙ্গ কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কোথাকার পানি কোথায় গড়ায় এখন শুধু তাই দেখার অপেক্ষা।