• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

চট্টগ্রামে হিযবুত তাহরির চার সদস্য আটক

আটকচট্টগ্রাম: চট্টগ্রামের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরির চার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটকের পর সোমবার দুপুরে এ বিষয়ে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন- ফয়সাল বিন আজিজ ওরফে আদর (২৪), সুলতান মোহাম্মদ খান ওরফে বিদ্যুৎ (২৯), আরিফুল ইসলাম (২৪) এবং ফখরুল আবেদীন (২৬)। বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে আদর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ তৃতীয় বর্ষের, বিদ্যুৎ বিবিএ চতুর্থ বর্ষ, আরিফুল ইতিহাস বিভাগ চতুর্থ বর্ষ এবং ফখরুল চট্টগ্রাম কলেজ পরিসংখ্যান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওসি আবুল মনসুর বলেন, রোববার বিকালে সন্দেহজনক গতিবিধির জন্য বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে আদরকে আটক করে পুলিশ।  জিজ্ঞাসাবাদে সে নিজেকে হিযবুত তাহরির সদস্য বলে পরিচয় দেয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকার জানে আলম ম্যানসন নামে একটি ভবনে অভিযান চালিয়ে অন্যদের আটক এবং সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয় ।
তিনি আরো জানান, বাসাটিকে তারা মেস হিসেবে ব্যবহার করে আসছিল। সেখান থেকে ৫০টি লিফলেট, পাঁচটি সাংগঠনিক বই, ৬০টি প্রেস রিলিজ ও ১০টি সদস্যদের জীবন বৃত্তান্ত ফরম উদ্ধার করা হয়েছে।
ওসি মনুসর আরো বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি আটককৃতদের মধ্যে বিদ্যুৎ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দিত। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ