চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে উত্তর শাখা শিবিরের সভাপতি শাহজাহানকে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের শাহপাড়ার হামিদুর রহমানের ছেলে রাণীরবন্দর উত্তর শাখার শিবির সভাপতি শাহজাহান আলীকে পার্বতীপুর উপজেলার ভবের বাজার থেকে বাড়ী ফেরার পথে হাজির মোড়ে পুলিশ তাকে আটক করে। শাহজাহান ইছামতি ডিগ্রী কলেজে বিজ্ঞান শাখায় ২য় বর্ষে অধ্যয়নরত।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান জানান, ব্যাপক সাঁড়াশি অভিযান চলছে। যে কোন মূল্যে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কাজ করছি। আটক শাহজাহান গত ৩ মাস আগে রাণীরবন্দর উত্তর শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে।