• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জেএসসি পরীক্ষা নিতে গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি

শিক্ষাসিসি নিউজ: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে এই পরীক্ষা অনুষ্ঠানের কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ২০১৬ সালের জেএসসি এবং জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
শিক্ষা সচিবের সভাপতিত্বে গত ১৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই পরীক্ষা পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।  আগামী ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়।
জেএসসি পরীক্ষায় ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
২০১০ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে, এতে প্রতিবছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বর্তমানে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আগামী ২০-২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিকে ৩১ লাখ ২৫ হাজার ও ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজারসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার জন।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল এবং ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ