• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

তামিলনাড়ুতে ২৫০ দলিত পরিবারের ইসলাম গ্রহণের সিদ্ধান্ত

148322_1আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন প্রান্তে দলিতদের উপর কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের আক্রমণ চলছে লাগাতার৷ গুজরাতের উনা হোক কিংবা তামিলনাড়ু- সর্বত্রই ছবিটা একইরকম৷ আর এর পরিণতিও হচ্ছে মারাত্মক। সম্প্রতি মন্দিরে প্রবেশে বাধা পেয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর ২৫০টি দলিত পরিবার। তামিলনাড়ুর বেদারণ্যম ও কারুর জেলার ঘটনা।

ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়, বেদারণ্যমে এক মন্দিরে ঢুকতে প্রায় ২০০ দলিত পরিবারকে বাধা দেয়া হয়। অভিযোগ, দলিতদের প্রতি বরাবরই এ ধরনের বৈষম্যমূলক ব্যবহার করা হয়। একই ছবি কারুর জেলাতেও৷ স্থানীয় মহাশক্তি মন্দিরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি ৩৫টি পরিবারকে।

এই পরিস্থিতিতেই এক ইসলামি সংগঠন তাদের সঙ্গে যোগাযোগ করে৷ এর পরেই ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন দলিতরা।

এ ঘটনা নতুন নয়৷ গত বছর হরিয়ানায় প্রায় ১০০টি দলিত পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল৷ এ নমুনা থাকা সত্ত্বেও দলিতদের উপর অত্যাচার কমেনি। গুজরাতের উনার ঘটনা রাজনৈতিক মহলে যত শোরগোলই ফেলুক, বাস্তবের ছবিটা কিন্তু তেমন বদলায়নি। আর তাই স্বধর্মের অত্যাচার সহ্য করতে না পেরেই অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করতে চলেছেন নিপীড়িত দলিতরা।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ