ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুরজান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজলোর সোনাইকাজী সাহেব বাজার , সোনাইকাজী, যতিন্দ্র নারায়ন, রামপ্রসাদ, প্রানকৃঞ্চ এলাকায় বন্যা দূর্গত ৫০০ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। প্রতিটি পরিবারের মাঝে চিড়া,মুড়ি,চিনি,খাবার স্যালাইন,মম,দিয়াশলাই,ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট,বিতরন করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্ল্যা মিয়া শাহাজাদা, কো: চেয়ারম্যান শাহাজাহান মিয়া বাদশা ফাউন্ডেশনের অন্যতম সদস্য শ্রী উজ্জল কুমার মোহন্ত ,মাসুদ রানা ও শিক্ষক আজিজুল হক প্রমূখ।