• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নীলফামারীতে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন সমাবেশ

Nilphamari Picনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও মানববন্ধন করেছে বিসিএস শিক্ষক সমিতি। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি নীলফামারী সরকারি মহিলা কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ চত্ত্বরে সমাবেশে সমিতির সদস্যসহ কলেজের সহস্রাধিক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহণ করে।
সমিতির সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফ্ফারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ বোরহান উদ্দিন, কলেজ শিক্ষ পরিষদের সাধারণ সম্পাদক শামসুল আলম, শিক্ষক সাজেদুল ইসলাম, কামরুন্নাহার প্রমুখ।
সমাবেশ শেষে কলেজের সামনের রাস্তায়  বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুইন হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
এদিকে একই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী সরকারি কলেজ চত্ত্বরে মানববন্ধন ও  সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি নীলফামারী সরকারি কলেজ ইউনিট।
সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমিতির সভাপতি মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহ মো, মোকছেদ আলী, সহকারী অধ্যাপক আনিছুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্র নেতা মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ।  কর্মসুচিতে কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ