• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

ঝিনাইদহে মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্য!

ঘুষঝিনাইদহ প্রতিনিধি: জেলা মৎস্য অফিসের অধীন ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সরকারী টাকায় পুকুর খনন কাজে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেনতেন ভাবে কাজ করে বরাদ্দকৃত টাকা প্রকল্প কমিটির সভাপতি তুলে নিয়েছেন বলে অভিযোগ। তবে প্রকল্প সভাপতিদের দাবী জেলা মৎস্য কর্তকর্মাকে ১৫% টাকা ঘুষ দেওয়ার কারণে তার সঠিক ভাবে কাজ করতে পারিনি।
তথ্য নিয়ে জানা গেছে, গত অর্থ বছরে মঙ্গা প্রকল্পের আওতায় ঝিনাইদহে বিল বাওড় ও নদীর মধ্যে পুকুর খনন বাবদ ২৯ লাখ টাকা বরাদ্দ করা হয়।
এর মধ্যে ঝিনাইদহ সদরের বিষয়খালী বেগবতী নদীর মধ্যে ২টি পুকুর খনন বাবদ ৬ লাখ টাকা, মহেশপুর সস্তার বাওড়ে পুকুর খনন বাবদ ১০ লাখ টাকা, শৈলকুপার কন্যাদহ বিলে পুকুর খনন বাবদ ৭ লাখ টাকা, শৈলকুপার কালীমরা নদীতে পুকুর খনন কাজে ৩ লাখ টাকা ও ঘোড়শাল ইউনিয়নের পিরোজপুর খালে পুকুর খনন বাবাদ ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। মঙ্গা কবলিত জেলা না হলেও রাজনৈতিক তদ্বীরে এই প্রকল্প পাস করিয়ে আনা হয় ঢাকা থেকে।
সুত্র মতে এসব প্রকল্প পাস করিয়ে আনতেও টাকা খরচ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকল্প সভাপতি জানান, উপর থেকে নিচ পর্যন্ত টাকা দিতে দিতে শেষ পর্যন্ত আমাদের কোন লাভ থাকে না। তাই পুকুর কাটার নামে যে টুকু করা দরকর তাই করা হয়েছে।
সরেজমিন কয়েকটি নদী ও বাওড়ের পুকুর খনন পর্যবেক্ষন করে দেখা গেছে, যেনতেন ভাবে কাজ করে জুন মাসে বিল তুলে নেওয়া হয়েছে। সরকারী নিয়ম মেনে কেও পুকুর খনন করেনি।
ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর মালিথা জানান, তার ইউনিয়নে দুইটি পুকুর খননের কাজ আমার ভাতিজা করছে।
তিনি কিছুটা অনিয়মের কথা স্বীকার করে জানান, জেলা মৎস্য অফিসার আকতার উদ্দীনকে ১৫% টাকা দিতে হয়েছে। তিনি আরো জানান, সব পিআইসিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। ঘাটে ঘাটে টাকা দেওয়ার কারণে পুকুরের মাটি কেটে গভীর করা যায়নি। বাড়েনি আয়তন।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা মৎস্য অফিসার আকতার উদ্দীনের মোবাইলে বেশ কয়েকবার মোবাইল করলে তিনি ফোন রিসিভ করেন নি।

জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহের তিন উপজেলা থেকে নাশকতার মামলায় জামায়াত ও শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম মুন্সী, জামায়াত কর্মী কালাপাহাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ আলী (৩০), শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (২২), খুলুমবাড়ীয়া গ্রামের আজিবর রহমানের ছেলে সেলিম হোসেন (২০), কাঁচেরকোল গ্রামের রুস্তম আলী ছেলে সাগর হোসেন (১৯), কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে আ ন ম মাকসুদুর রহমান (৫৩)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিককে জানান, নাশকতা প্রতিরোধে রাতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ।
সে সময় শৈলকুপা উপজেলা থেকে শিবিরের তিনজন, কোটচাঁদপুর থেকে জামায়াতের একজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

একীভূত শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ এইড ফাউন্ডেশন মিলনায়তনে বৃহস্পতিবার সকালে একীভূত শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এইড ফাউন্ডেশনের এমইও কাজী মোহাঃ কামরুজ্জামন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এইড প্রাইড প্রজেক্টের প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান। এসএলএফ নেদারল্যান্ডস ও ডিআরআরএ এর  যৌথ সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন ওয়াজের আলী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান,মুসামিয়া বুদ্ধি বিকাশ(অটিষ্টিক) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু।
অনুষ্ঠান ও আলোচনা সভা পরিচালনা করেন প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান। সার্বিক ভাবে সহযোগিতা করেন এইড প্রাইড প্রজেক্টের সিনিয়র প্রগ্রাম অফিসার মাহামুদ আলী প্রমূখ । কর্মশালায় সদর উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সহকারী শিক্ষক, প্রতিবন্ধি শিশুদের অভিভাবক,বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিক,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার-মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ