• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৩ পণ্যের মোড়কে পাটের বস্তা বাধ্যতামূলক হচ্ছে

পাটঢাকা: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া শিগগিরই আরো ১৩টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এ বস্ত্র ও পাট প্রতমিন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা আজম বলেন, কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন রফতানি ও দেশের অভ্যন্তরে ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ, পরিবেশ রক্ষায় পণ্যের মোড়কীকরণে পাটপণ্য ব্যবহার বাধ্যতামূলক করে আইন প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে আবারো সোনালি আশেঁর দেশ হিসেবে রূপান্তর করে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। এজন্য পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়ন করা  হয়েছে। প্রধানমন্ত্রী পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গৃহিত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্র খাতের রফতানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ