• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বান্দরবানে ইউপি সদস্য অপহৃত

অপহরণবান্দরবান: বান্দরবানের লামায় নুরুল আবছার নামে এক সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরের দিকে তাকে অপহরণ করা হয়।

নুরুল আবছার উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের হারগাছা এলাকার মৃত সৈয়দ উল্লাহর ছেলে।

অপহরণের পর পর তার পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃতের ছেলে মিজানুর রহমান জানান, শুক্রবার ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল বাবার ঘরে প্রবেশ করে। পরে তাকে অস্ত্রের মুখে নিয়ে যায় এবং মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন জানান, অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে তাকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধারে নেমেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ