• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে জঙ্গী প্রতিরোধে মতবিনিময় সভা

Dinajpur pic 30-07-16দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বিরুদ্ধে ‘‘রূখে দাঁড়াও বাংলাদেশ’’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। জঙ্গী প্রতিরোধ কমিটির আহবায়ক ও দিনাজপুর শহর আ’লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও জঙ্গী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কর্মাসের সভাপতি  রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ্ব সাঈদুর রহমান, উদিচীর সভাপতি সত্য ঘোষ, আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এ্যাড. নুরুজ্জামান জাহানী, মহিলা পরিষদের সাবেক সভাপতি আজাদী হাই, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. বিকে বোস, বিএমএ’র সাধারন সম্পাদক ডা. গোপীনাথ বসাক, সাংবাদিক শাহরিয়ার শহিদ মাহাবুব হিরু, সাংবাদিক আসাদুল্লাহ সরকার, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী, হলিল্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, মোটর পরিবহন মালিক গ্রুপের সাপতি জাহেদ হোসেন রতন, পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাবলু, কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, হৈন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিমল চক্রবতি তপন, চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারন সম্পাদক সারোয়ার আশফাক লিয়ন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, নাট্য ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজুসহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনভর জঙ্গী বিরোধী এই মতবিনিময় সভা জঙ্গী সন্ত্রাস প্রতিহত করার এক মিলনমেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, তারাবির নামায ও সেহেরীর সময় আল্লাহু আকবর বলে যারা মানুষ জবাই করে তারা মুসলমান হতে পারে না। তিনি বলেন বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, ব্যবসা-বাণিজ্যর প্রসার ঘটছে। প্রবৃত্তি বাড়ছে। দেশের উন্নয়ন ত্বরাণিত হচ্ছে। তখন জঙ্গি সৃষ্টি করে একের পর এক পুরহিত, হিন্দু, খ্রিষ্টানদের হত্যা করেও এই গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা যায়নি। তখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মুসলিমদের হত্যা ও মসজিদ, মাদ্রাসাকে টার্গেট করে ক্ষমতায় যেতে চায়। এই অপশক্তিকে পরাভূত করতে হলে একাত্তরের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ