• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

চাঁদে পা রাখলে হৃদরোগ

চাঁদপ্রযুক্তি ডেস্ক: চাঁদে পা রাখার ফলে একাধিক মহাকাশচারীর মৃত্যু হয়েছে হৃগরোগ থেকে। এমনই তথ্য উঠে আসছে সাম্প্রতিক একটি পর্যবেক্ষণে। ফ্লোরিডা স্টেট উইনিভার্সিটির গবেষক সম্প্রতি এই পর্যবেক্ষণ প্রকাশ করেছেন। নাসা অবশ্য এই পর্যবেক্ষণকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশচারীদের স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষণার দায়িত্ব দিয়েছিল ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাসকুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্পকে। তার গবেষণা বলছে, চাঁদ থেকে ঘুরে এসেছেন যারা, তাদের বেশ কয়েক জনের মৃত্যুর কারণ অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তারা।
এখনও পর্যন্ত ২৪ জন মহাকাশচারীর চাঁদে গিয়েছেন। এদের মধ্যে ১২ জন চাঁদের মাটিতে হেঁটেছেন। বাকিরা চাঁদ পর্যন্ত পৌঁছলেও, মহাকাশযান থেকে নামেননি। এই সব মহকাশচারীদের অনেকেরই হৃদপিণ্ডে এবং রক্ত সঞ্চালন ব্যবস্থায় গোলোযোগ তৈরি হয়ে গিয়েছিল বলে মাইকেল ডেল্প দাবি করছেন। তিন মহাকাশচারীর মৃত্যুর উদাহরণ তুলে ধরেছেন মাইকেল ডেল্প।
উদাহরণ হিসেবে বলা হয়েছে নিল আর্মস্ট্রং, জেমস আরউইন ও রন ইভানসের কথা। মহাকাশে পাঠানোর আগে এ তিন মহাকাশচারীর কারোরই হৃদপিণ্ড বা রক্ত সঞ্চালনের কোনো সমস্যা ছিল না। কিন্তু ফিরে আসার পর সমস্যা ধরা পড়ল। আর ডেল্প তার গবেষণায় ইঙ্গিত দিয়েছেনে, চাঁদ থেকে ফিরে আসার পর নয়, চাঁদের সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্যা শুরু হয়েছিল।
সায়েন্টিফিক রিপোর্টাস জার্নালে মাইকেল ডেল্পের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। নাসাকে তিনি পরামর্শ দিয়েছেন মহাকাশচারীদের হৃদযন্ত্রের দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ