• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |

সৈয়দপুরের মাদক ব্যবসায়ী সমবারু গ্রেফতার

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সমবারু (৫০) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার বিকেলে শহরের কয়ানিজপাড়া (জসিম বাজার) এলাকায় গাঁজা বিক্রির সময় পুলিশ হাতেনাতে আটক করে।

থানা সূত্রমতে, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম গ্রামের বাসিন্দা সমবারু দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়ানিজপাড়ায় বাসা ভাড়া নিয়ে ফাইলেরিয়া হাসপাতাল এলাকায় গাঁজা বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম শনিবার বিকেলে ওই এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, আটক মাদক ব্যবসায়ী সমবারুকে নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ