• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

পাঁচবিবিতে জঙ্গী দমনে মানববন্ধন ও সমাবেশ

Pic=31.07পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ দমনে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রবিবার দুপুর ১২ টায় পাঁচবিবি বালিঘাটা আলিয়া মাদ্রাসার আয়োজনে পাঁচমাথা থেকে গোহাটা তিনমাথা পর্যন্ত প্রায় ২ কি:মি: রাস্তার উভয় পার্ম্বে উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা ১ ঘন্টা ব্যাপী মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপনের বাবা আলহাজ্ব শরিফ উদ্দিন মন্ডল প্রধান অতিথি ছিলেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল ফারুক, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসার হাসান ফিরোজ, পাঁচবিবি ডিগ্রী কলেজে অধ্যক্ষ  আবুল হাসনাত মন্ডলসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ