• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধি

intern_24403সিসি নিউজ : দেশের সব সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে। আজ রবিবার স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের পূর্বের ভাতা ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে ১৫ হাজার টাকায় উন্নীত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান  জানান, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০ হাজার থেকে দ্বিগুণ অর্থাৎ ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছিল বিএমএ। এরপরেও সরকারকে ধন্যবাদ, তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। তবে আমাদের দাবি পুরোপুরি না মানায় আমরা আশাহত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ