• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

ট্রাকের ধাক্কায় মাইক্রোর দুই যাত্রী নিহত

সড়ক দূর্ঘটনাব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাসের অজ্ঞাত দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলায় এ দুর্ঘটন ঘটে।
নিহতদের বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- জামাল মিয়া (৩৯), রুফিয়া বেগম (৫০), আবদুল কাইয়ূম (৭৩), জুনায়েদ হোসেন (২৪), জাহিদুল (১২), হাবীবাহ্ (০২), ওমর মিয়া (০৩) ও মরিয়ম (০৫)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর থেকে হতাহতরা বিদেশ থেকে আগত তাদের এক স্বজনকে আনতে মাইক্রোবাস যোগে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাজারের সামনে আশুগঞ্জ থেকে আসা সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক মাইক্রোবসাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ওই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ