ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭২ টি মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা, স্কুল এ্যান্ড কলেজে সাকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক যোগে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে এ মানব বন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
“সন্ত্রান নয়,শান্তি চাই,সন্ত্রাস মুক্ত জীবন চাই” এই স্লোগান কে সামনে রেখে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্্রী কলেজে আজ সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পযর্ন্ত জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রায় সহস্রাধীক শিক্ষার্থী ও শিক্ষকরা । মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাধাক্ষ শাহাজাহান সরকার বুলু, সহকারী অধ্যাপক লতিফুল মোস্তাকিম,নাছিরা বেগম, প্রভাষক আবু ফাত্তাহ্ কামাল পাখি, জাকারিয়া হোসেন , জ্যোতীষ চন্দ্র বৈদ্য প্রমুখ ।
সকাল ১১ ঘটিকায় ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় সন্ত্রাস নয় শান্তি চাই,শঙ্কা মুক্ত জীবন চাই এই বিষয়কে সামনে রেখে মানব বন্ধন ও মানববন্ধন শেষে ছাত্র সমাবেশ অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সহিদুল ইসলাম। অপরদিকে সকাল ১১ ঘটিকায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে ছাত্র,শিক্ষকদের ব্যানারে জঙ্গী বিরোধী মানববন্ধন ও মানববন্ধন শেষে ছাত্র সমাবেশ প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন,সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম সানবিম, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রওশন রশীদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন।