• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লাউয়াছড়া উদ্যানে গাছ কাটার সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

Moulvibazar Humanchainমৌলভীবাজার প্রতিনিধি: লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল ও সুন্দরবনের সন্নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারের তরুন-যুবদের উদ্যোগে সংগঠিত ৫টি সংগঠনের জোট  “তরুন সামাজিক উদ্যোক্তা ফোরাম” এর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ধ্র“বতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আহবায়ক মাহমুদ এইচ খান ও ডোরা প্রেন্টিস এর সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক সৈয়দ তফাজ্জল হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহবায়ক মশাহিদ আহমদ, রুপান্তর ফাইন্ডেশনের চেয়ারম্যান মুজাহিদ উদ্দিন ও দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পরিচালক শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র রক্ষা আন্দোলনের যুগ্ন আহবায়ক জাবেদ ভূূঁইয়া, সদস্য উত্তম দাশ, ধ্র“বতারা ইয়ুথ ডেভলাপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক এম এ সামাদ, উই ফর বাংলাদেশ’র চেয়ারম্যান শাহ্ ফাহিম, শিশু সম্পাদক রকিবুল ইসলাম রাহী, তারুন্য মৌলভীবাজার’র প্রতিষ্ঠাতা সভাপতি এম মাহবুবুর রহমান মান্না, সহ-সভাপতি সজিবুল ইসলাম তুষার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশরাত জাহান চৌধুরী, রাজনগর ডিগ্রী কলেজের সংগঠক টুম্পা দেবী প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল ও রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবীতে মৌলভীবাজারের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ