নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পুকুরে পড়ে ৫ সন্তানের জননী এক গৃহবদূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ হলেন, মোর্শেদা বেগম (৫২)। সে জেলার ডোমার উপজেলার পৃর্ব হরিনচড়া গ্রামের রেয়াজুল ইসলামের স্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ীর পাশ্ববর্তী পুকুর হতে লাশ উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে নিহত ওই গৃহবধূ তার বাড়ী থেকে বের হয়ে প্রতিবেশী অপর এক মহিলাকে ডাকতে যায়। তার বাড়ী থেকে আসার পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পরেও তার কোন খোজ পায় নি তার স্বজনেরা। এ অবস্থায় আজ দুপুরের দিকে বাড়ীর পার্শ্ববর্তী পুকুর থেকে তার লাম ভেসে উঠলে এলাকাবাসী লাশটি উদ্ধার করে। নিহত মোর্শেদার এক সন্তান তার জীবদ্দশায় পানিতে পরে মারা যায়। হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম পানিতে পরে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।