• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

নবাবগঞ্জে জঙ্গি আব্দুল্লাহ্’র সহযোগি আলমগীর আটক

আটকনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি আবদুল্লাাহর এক সহযোগি আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। আলমগীর হোসেন (২৩) নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের দুরুল হুদার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, আজ মঙ্গলবার ভোরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে  গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে আবদুল্লাহ নামে এক জঙ্গি নিহত হয়। এর প্রতিশোধ নিতে বল্লভপুরে আলমগীরের বাড়িতে বৈঠক করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে আজ ম্ঙ্গলবার ভোরে নবাবগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়।
আলমগীরের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৬ টি ককটেল ও দ’ুটি হাসুয়া উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলাটি তৎক্ষণাৎ গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, গায়েন্দা পুলিশের (ডিবি’র) ওসি আমিরুজ্জামান জানান,গ্রেফতারকৃত আলমগীরকে আজ মঙ্গলবার বিকালে দিনাজপুর আমলি আদালত-৬ এ হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করা হয়। জ্যেষ্ঠ বিচারিক গোপাল চন্দ্র শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আলমগীর রাজধানীর কল্যাণপুরে নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী হিসেবে এলাকায় কাজ করতেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জঙ্গি আলমগীর ঢাকার কল্যাণপুরের জাহাজ বাড়িতে নিহত জঙ্গি আব্দুল্লাহ্’র সহযোগি। তারা এক সাথে মাদ্রাসায় পড়া-লেখা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ