• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

গণপিটুনিতে পুলিশ সদস্যের মৃত্যু

মৃত্যুনারায়াণগঞ্জ: নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যুর পর এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রাইসদিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম আরিফুল ইসলাম আরিফ বলে জানা গেছে। তিনি সোনারগাঁ থানা কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

পুকুরে ডুবে নিহত যুবকের নাম মতিন। তিনি মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। এলাকাবাসী বলছে সে পানব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে তল্লাশি করে।

তল্লাশির একপর্যায়ে পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

তাৎক্ষণিক এএসআই ফখরুল পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আরিফকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক দাবি করেন, ‘নিহত মতিন মাদক বিক্রেতা। তাকে তল্লাশি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।’

স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধ্তি হবে কেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ