• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

প্রচন্ড দাবদাহে পুড়ছে গোটা সৈয়দপুর

dc-waterএন.এ.আনসারী:  দেশের উত্তরাঞ্চল,মধ্যাঞ্চল যেখানে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে সেখানে নীলফামারীর সৈয়দপুরে চলছে ঠিক তার উল্টো চিত্র। গত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহ ও তীব্র গরমে এখন মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সপ্তাহ জুড়ে বেশিভাগ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার স্থান দখল করে রেখেছে সৈয়দপুর। গত ৩১ জুলাই ও ১ আগষ্ট দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিঃসেঃ রেকর্ড করা হয় সৈয়দপুরে। এছাড়া ২,৩,৪ আগষ্ট দেশের সর্বোচ্চ তাপমাত্রায় ৩৬.০ ডিঃসেঃ সিলেটে রেকর্ড করা হলেও ৩৫.৬ ডিঃসেঃ তাপমাত্রা নিয়ে সৈয়দপুর ছিল দ্বিতীয় স্থানে।
অস্বাভাবিক মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গোটা সৈয়দপুরের জনজীবন অস্থির হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের অবস্থা কাহিল। দিনমজুর শ্রমিকের অবস্থাতো আরো নাজুক। তন্মেধ্যে বিদ্যুতের ভেলকিবাজী মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে করছে আরো বিঘিœত।
অসহনীয় গরমের প্রকোপে ডায়রিয়া ও গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছেন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ শহরের বিভিন্ন ঔষধের দোকান গুলোতে। তাপের তীব্রতা এতই বেশি যে দুপুরের দিকে স্থানীয় হাট-বাজার, অফিসপাড়া ও বেশিরভাগ রাস্তা গুলো হয়ে পড়ছে ফাঁকা। বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে দুপুরের দিকে। এদিকে অতিরিক্ত তাপদাহ ও অসহ্য গরমের কারণে স্কুল-কলেজে ও মাদরাসায় শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘœ ঘটছে। সাধারণ মানুষেরা জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হচ্ছেন না।
সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়িতেই কাটিয়ে দিচ্ছেন অনেকেই। আবার কেউবা গরম থেকে একটু প্রশান্তি পেতে পান করছেন ডাব, তালের শাস, ফ্রিজের ঠান্ডা পানি, ফান্টা, সেভেনআপ, ফ্রুটো, টাইগার, লেমনসহ বিভিন্ন রকমের ঠাণ্ডা পানিও। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, প্রচন্ড গরমের কারণে জ্বর ও ডায়রিয়ায় সাধারণ মানুষেরা অন্যান্য দিনের তুলনায় বেশিই আক্রান্ত হচ্ছেন। আমরা হাসপাতালে তাদের সকল প্রকার সেবা দিচ্ছি। তিনি গরমে সুস্থ থাকতে বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকাসহ সবাইকে প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ