• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

দিনাজপুরে ধানের বস্তা চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

মৃত্যুবিশেষ প্রতিনিধি: দিনাজপুরে একটি অটো রাইসমিলে ধানের বস্তা চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত  সাড়ে ৮টায় দিনাজপুর পৌর এলাকার পুলহাটে বিসমিল্লাহ অটোরাইস মিলে ঘটেছে এই ঘটনা।নিহতরা শ্রমিকরা হচ্ছে-তৈমুর (৫৫) ও আব্দুস সালাম (৩৫)। এদের দু’জনেরই বাড়ী দিনাজপুর সদর উপজেলার জামালপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাতে বিসমিল্লাহ অটো রাইসমিলে ক্রেন দিয়ে ধান তোলার সময় হঠাৎ ক্রেনটি ছিড়ে পড়ে। এতে ক্রেনসহ ধানের বস্তা চাপা পড়ে ওই দুই শ্রমিক। অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। লাশ গুলো বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশঘরে রয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ