• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ফ্রান্সে মুসলিম মেয়েদের সাঁতার নিয়ে আপত্তি

160401105553_burkini_640x360_marksandspencer_nocreditসিসি ডেস্ক: গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা, সেই সাথে মাথাও পুরোপুরি আবৃত—মুসলিম মেয়েদের জন্য তৈরি সাঁতারের পোশাক বুর্কিনি। সেটি পড়ে মাত্র একটি দিনের জন্য শহরের বিখ্যাত ওয়াটার ফ্রন্টটি ভাড়া নিয়ে সাঁতার কাটতে চেয়েছিলেন ফরাসী শহর মার্সেই এর মেয়েরা।

কিন্তু বেরসিক কর্তৃপক্ষ যেমন অনুমতি দিতে বেকে বসেছেন, তেমনি কঠোর ভাষায় এ উদ্যোগকে আক্রমণ করছেন রাজনীতিকেরাও।

এ নিয়ে এখন মার্সেইতে চলছে তুমুল বিতর্ক।

স্থানীয় একটি কম্যুনিটি গ্রুপ এই অনুষ্ঠানটির আয়োজক, তারা বলছে এর ফলে শহরের মুসলিম নারীরা আরো বেশি হারে স্থানীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।

কিন্তু শহরটির বামপন্থী মেয়র মিশেল এ্যামি বলেছেন, তিনি এই অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করতে চান।

তার যুক্তি, ফ্রান্সে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন এ ধরণের অনুষ্ঠান নতুন করে উস্কানি দেবে সন্ত্রাসীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ