• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

বিএসএফঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আলম হোসেন (২৫) নিহত হয়েছে।

নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাংলাদেশি ৫-৬ জন  গরু ব্যবসায়ী বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে বর্নবাড়িয়া এলাকায় পৌঁছায়। এ সময় ভারতের বর্নবাড়িয়া ক্যাপের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে গরু ব্যবসায়ী আলম হোসেন গুলিবিদ্ধ হয়। সে সময় মুমূর্ষু অবস্থায় তার সঙ্গীরা তাকে বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পরে চুয়াডাঙ্গা নিয়ে যাওয়ার পথে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সে মারা মারা যায়।

লাশ নিহতের পরিবার নিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ