• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভিসার মেয়াদ শেষ: পল্লবী থেকে ৪৪ নেপালি আটক

আটকসিসি নিউজ: ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করায় ৪৪ নেপালিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার সংবাদ পেয়ে শুক্রবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ৪৪ নেপালি নাগরিককে পল্লবীর ডিওএইচএসের ৭ নং সড়কের ১০৬০ নং বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে তাদের ওই বাসাতেই রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির। তিনি জানান, গত মে মাসে তারা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। গত ১৭ জুন তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরেও তারা ভিসার মেয়াদ না বাড়িয়ে অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করছিলেন।
তারা এখানে ট্যুরিস্ট ভিসায় আসলেও মূল উদ্দেশ্য ছিল কাজ নেয়া। কিন্তু সেভাবে কোনো কাজও তারা পাননি।
ওসি বলেন, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাদের পুশব্যাকও করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ