আন্তর্জাতিক ডেস্ক: বসের পরামর্শ মতো হিজাব ছেড়ে দিতে অস্বীকৃতি জানানোর করণে এক মুসলিম নারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ভার্জিনিয়ার ওকস ডেন্টাল কেয়ার ক্লিনিকে চাকরির তৃতীয় দিনেই নাজাফ খান নামের ওই নারীকে বের করে দেয়া হয়।
ডেন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখা নাজাফ খান জানান, তার বস তাকে বলেছিলেন, নিজের ধর্ম বাড়িতে রেখে আসতে। তা নিয়ে অফিসে আসা যাবে না। কিন্তু তিনি হিজাব ছাড়া অফিসে আসার বিষয়টি মেনে না নেয়ায় তাকে অফিস থেকে বের করে দেয়া হয়।
তিনি বলেন, তার বস তাকে পরামর্শ দিয়েছিলেন এই পোশাক হাসপাতালের রোগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। যাতে হাসপাতালের পরিবেশ নষ্ট হতে পারে। এরপর থেকে হিজাব পড়ে অফিসে আসলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে বলেও হুমকি দেন তিনি। কিন্তু তিনি বসের কথায় অস্বীকৃতি জানালে তাকে চাকরি হারাতে হয়। সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট