• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুরে মটরসাইকেলের ধাক্কায় মহিলা শ্রমিকের মৃত্যু

সড়ক দূর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় সুরোবালা (৩৬) নামের এক মহিলা শ্রমিক নিহত হয়েছে।  বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর উপজেলার কামারপুকুর কলাবাগান রানু এগ্রো লিমিটেডের (সুতলি কোম্পানী) মহিলা শ্রমিক সুরোবালা বৃহস্পতিবার বিকেলে খাবারের জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় চিকলী বাজার থেকে সৈয়দপুরগামী মোটর সাইকেল ওই মহিলাকে ধাক্কা দিয়ে চালকসহ মোটর সাইকেল আরোহী এক মহিলা রাস্তার পাশে ছিটকে পড়ে। সুরোবালাকে গুরুতর আহত অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু ঘটে।
অপরদিকে এলাকাবাসী মোটর সাইকেলসহ চালককে আটক করে রাখে এবং মোটর সাইকেল আরোহী মহিলাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়। শেষ খবরে জানা যায়, মোটা অংকের অর্থের বিনিময়ে ঘটনাটি মিমাংসা করা হয়েছে। নিহত সুরোবালা কিশোরগঞ্জের চাঁদখানা বাহাগিলী বড়াইপাড়া গ্রামের ঝরিয়া চন্দ্র রায়ের স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ