বিশেষ প্রতিনিধিঃ আজ রোববার নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন। ডোমার পৌরসভা প্রতিষ্ঠার পর এটি চতুর্থ নির্বাচন। এবারের নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ভিডিপি, আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও বর্ডার গার্ড অব বাংলাদেশের সদস্যরা সবগুলো কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন তদারকি করবেন। ৯টি ভোট কেন্দ্রের ৩৮ টি কক্ষের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার ৩৮জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা আজ শনিবার দুপুরের পর ভোটের ব্যালট ও ব্যালটবাক্স সহ আনুসাঙ্গিক উপকরন নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহন। অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্নভাবে ভোট গ্রহনে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, ডোমার পৌর নির্বাচনে ৯ টি কেন্দ্রের ৩৮টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ হাজার ৯১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।