বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভীমরুলের কামড়ে ৩ শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১ নং শিবরামপুর ইউপি’র আরাজী লস্করা গ্রামে শনিবার সন্ধা সাড়ে ৬টায়। মোহাম্মদ ইসলামের দু’শিশু কন্যা নূরজাহান (৭) ও ফারজানা (৫) বাড়ির পাশ্বে বাশ ঝাড়ের কাছে খেলা করার সময় বাশ গাছ ধরে ঝাকা মারে। এতে বাশ ঝাড়ে ভীমরুলের চাক ভেঙ্গে যায়। ছত্রভঙ্গ ভীররুল এসে নূরজাহান (৭) ও ফারজানা (৫)কে কামড় দেয়। তারা চিৎকার করলে বাড়ির ভেতর থেকে তার মা তানজিনা (৩৩) তার কোলের ১১ মাসের শিশু কন্যা মিমকে কোলে নিয়ে দৌড়ে বের হয়ে এসে দু’ কন্যাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কাপড় ঢেকে নেয়। এ সময় ভীমরুল তার কোলের ১১ মাসের শিশু কন্যা মিমকে কামড় দেয়। ঘটনাস্থলে নূরজাহান (৭) ও ফারজানা (৫) এর মৃত্যু হয়। মূমূর্ষ অবস্থায় মা তানজিনা (৩৩) তার কোলের ১১ মাসের শিশু কন্যা মিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, ঘটনাটি জেনেছি, বড় দুঃখজনক।