• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

ঘোড়াঘাটে নানার গ্রামে নিহত জঙ্গি সোহানের দাফন

Dinajpur-Jongy-Pic--(১)বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের শোলাকিয়াা হামলায় আটক পড়ে  এক মাস পর র‌্যাবের ক্রয় ফায়ারে নিহত জঙ্গি আবু মোকাদ্দেল ওরফে শরিফুল ইসলাম ওরফে সোহানের দাফন কার্য দিনাজপুরের ঘোড়াঘাটের বৈদর  গ্রামে সম্পন্ন হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২  টায় জানাজা শেষে ১২ টা ৩৫ মিনিটে  সোহানের দাফন হয়। এর আগে র‌্যাবের পহরায় ময়মনসিংহ থেকে মা নার্গিস বেগম শিউলী ছেলে সোহানের লাশ নিয়ে শনিবার রাত ১১টা ১৮ মিনিটে নানা মন্টু মিয়ার গ্রাম বৈদর  গ্রামে পৌছে। এ সময় গ্রামের প্রায় পৌনে দু’শতাধিক লোকজন সমবেত হয়ে জানাজা ও দাফন কার্যে। জানাজা পড়ার সম্পর্কিত নানা শাহারুল ইসলাম।
সোহানের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে দক্ষিণ দেবীপুর গ্রামে। সোহানের বাবার নাম আব্দুল হাই প্রধান। পেশায় তিনি রেডিও-টিভি’র ইলেক্ট্রট্রিক মিস্ত্রি। জামায়াতের রাজনীতির সঙ্গে আব্দুল হাই প্রধানের সংশ্লিষ্টতা রয়েছে। গত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বিভিন্ন হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় কিশোরগঞ্জের শোলাকিয়াা হামলার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
সোহানের মূল বাড়ি ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামে। গত ৫ বছর ধরে তারা বসবাস করছেন রানীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ দেবপুর গ্রামে। দাখিল পাশ করার পর থেকেই বাড়ি ছেড়ে নিরুদ্দেশ ছিলো সোহান। তিনি বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসায় পড়তেন। গত আড়াই বছর ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
উল্লেখ্য,বৃহস্পতিবার রাতে সোহানকে ময়মনসিংহ হাসপাতাল থেকে কিশোরগঞ্জ থানায় নেয়ার পথে সোহানকে ছিনতাই করার সময় জঙ্গিদের সাথে  র‌্যাবের বন্ধুক যুদ্ধে সোহানসহ দু’জন নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ