চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের চিলমারীর বরুজের পাড় এলাকার বন্যার পানিতে বাড়িঘর ভেসে যাওয়া গোলেনুরসহ শতাধিক বন্যার্থ পরিবারের পাশে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ঢাকা।
বিভিন্ন পত্রিকায় প্রকাশ পায় বন্যার পানিতে ভেসে যাওয়া গোলেনুরের সংসার এছাড়াও উঠে আসে তাদের কষ্টের কথা। পরে উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র বরুজের পাড় এলাকার ইউপি সদস্য বক্তার আলীর পুত্র মামুনের উদ্দ্যেগে ঐ এলাকার গোলেনুর, রেনু, আঃ ছালামসহ শতাধিক বানভাসী পরিবারের সহযোগীতাসহ সাহায্যোর হাত বাড়িয়ে দেয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ঢাকা। সকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোলেনুরসহ ভেসে যাওয়া তিন পরিবারের মাঝে ১বাইন টিন ও বাকি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী বিতরন করেন। এসময় বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক মোঃ উজ্জল হোসেন, ছাত্র, চিলমারী মডেল থানার এস আই মশিউর রহমান, ইউপি মেম্বার মোঃ বক্তার আলী, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।