• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

ডোমার পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী দানু নির্বাচিত

Photo-Mayor, Domar Pourashavaনীলফামারী প্রতিনিধি: নীফামারীর ডোমার পৌরসভায় পুনঃরায় মেয়র নির্বাচিত হলে উপজেলা বিএনপির সভাপতি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে  মাত্র ১৯ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। তিনি মোট ৩ হাজার ৩৪৭  ভোট   পুনঃরায় মেয়র নির্বাচিত হয়েছেন ।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী  উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক স্বতন্ত্র মেয়র প্রার্থী  আবু সুফিয়ান লেবু মাস্টার মোবাইল ফোন প্রতীক নিয়ে পান ৩ হাজার ৩২৮ ভোট।
রোববার রাতে ডোমার উপজেলা পরিষদের হল রুমে ভোটের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন।
তিনি জানান, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরোতিহীন ভাবে পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
ভোট গণনা শেষে রাতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু  পুনঃরায়  মেয়র নির্বাচিত হন। তাবে বেসরকারি ভাবে মেয়র নির্র্বাচিত ঘোষণা করা হয়।
তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান  লেবু মাস্টার পান ৩ হাজার ৩৪৭ ভোট। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়নুল হক নৌকা প্রতীক নিয়ে পান ২ হাজার ৩৪৩ ভোট। অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা জামায়াতের সূূরা সদস্য কাজী আবু জাফর মো. জুল কাদেও পান  ৬৮৭ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ