• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |

ভূমিধসে মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু

4আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘আর্ল’-এর আঘাতে সৃষ্ট ভূমিধসের কারণে মেক্সিকোয় ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুয়েবলা ও ভেরাক্রুজ রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে রোববার  সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

পুয়েবলা রাজ্য সরকার জানিয়েছে, এই রাজ্যে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনই শিশু ও কিশোর।ভূমিধসের কারণে কয়েকটি বাড়িঘর মাটিচাপা পড়েছে। হুয়াউচিনাঙ্গো শহরে সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়, শনিবার মাত্র ২৪ ঘন্টায় সেই পরিমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটি পাহাড় ধসে তা পাশের গ্রামে পড়লে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। গ্রীষ্মমণ্ডলীয় এই বৃষ্টিপাতের কারণে রাজ্যের প্রায় ২০০ লোক গৃহহীন হয়ে পড়েছে।

একই ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে মেক্সিকোর পূর্বাঞ্চলের রাজ্য ভেরাক্রুজে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে মাটিচাপায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ