নীলফামারী প্রতিনিধি: জঙ্গি, সন্ত্রাসবাদ নাশকতা ও গুপ্তহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সচেতনা সৃস্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরন করেছে নীলফামারী জেলা পুলিশ।
সোমবার দুপুরে নীলফামারী জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং যৌথভাবে জেলা শহরের চৌরঙ্গী মোড়, বড়বাজার, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, গাছবাড়ি মোড়সহ বিভিন্ন সড়কে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের নিকট পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে এই প্রচারপত্র বিতরন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার ( সদর (সার্কেল) ফিরোজ কবীর, সদর থানার ওসি শাহজাহান পাশা,জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব এস.এম সফিকুল আলম ডাবলু প্রমুখ।