• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরীর অভিযোগে ১৯ পুলিশ গ্রেফতার

পুলিশসিসি নিউজ: ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে কনস্টেবলের চাকরি নেয়ার অভিযোগে পাবনায় ১৯জন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপ-পরিচালক প্রণবকুমার ভট্টাচার্য জানান, ২০১৪ সালে একটি মামলা হয় এই অভিযোগে যে ভুয়া সনদ ব্যবহার করে কনস্টেবলের চাকরি নিয়েছেন কজন পুলিশ।

এরপর এই নিয়ে দুদক তদন্ত শুরু করে।

দুদক জানাচ্ছে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আজ সোমবার পাবনায় এই ১৯ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলো।

তবে এরপরও এদের আরও তদন্ত চালানো হবে এবং সেখানে অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মি: ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ