• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |

জলঢাকা থেকে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

PIC-01-700x497সিসি নিউজ: মোবাইল ফোনের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় রংপুর পিবিআই ও পিবিআই হেডকোয়ার্টাসের একটি টিম রবিবার (৭ আগষ্ট) রাতে পিবিআই হেডকোয়ার্টার্স এর সাব-ইন্সপেক্টর সারোয়ার জাহানের নেতিত্বে নীলফামারী জেলার জলঢাকা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার প্রতারকরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিরুভিজা গ্রামের মজিবর রহমানের ছেলে আফিউল রহমান (২৪), একই ইউনিয়নের দুনদুলী গ্রামের ডালিম চন্দ্র শীলের ছেলে প্রতীক চন্দ্র শীল (২৫) ও একই ইউনিয়নের বগুড়াগালী গ্রামের মতিজার রহমানের ছেলে আব্দুল খালেক (২৫)। তারা দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে ঠকিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় পিবিআই।

তাদের কাছ থেকে ৯টি মোবাইল সেট, বিভিন্ন অপারেটরের ৩০টি সিম কার্ড, নগদ অর্থ, বিকাশের রেজিষ্ট্রেশন ফরম, বেশকিছু ভোটার আইডিকার্ড এবং একটি বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন ডিভাইস ও নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পিবিআই রংপুর জেলা কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার উত্তরবাংলাকে বলেন, এসব প্রতারকচক্র অনেক দিন ধরে বিভিন্ন মানুষের কাছ ফোন করে তাদের নিকট আত্মীয় এবং বন্ধুদের বিপদের কথা বলে এবং অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রযুক্তির সহযোগিতা এবং গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, এসব প্রতারকদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ চক্রটি প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিতো। এ প্রতারকদের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় আবুজাফর আজাদ সহ তার আরেক বন্ধুকে একইভাবে প্রতারনার করার অভিযোগ পাওয়ায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতাকৃতদের ঢাকায় পাঠানো হবে বলে জানান পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ