• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |

দিনাজপুর সদরের পল্লীতে গৃহবধূ নিখোঁজ

Dinajpur-09-08-2016দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদরের পল্লী হতে শাপলা আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহবধূ উপজেলার শংকরপুর ইউনিয়নের আত্রাই নদীর ব্রীজ সংলগ্ন মোহনপুর গ্রামের মৃত. ইয়াছিন আলীর ছেলে মো. হামিদুল ইসলামের। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূর স্বামী মো. হামিদুল ইসলাম জানান, দোকানের মালামাল কিনতে বাজারে গিয়ে লোকমুখে জানতে পারি গত ৬ আগষ্ট শনিবার বেলা ২টার দিকে অপরিচিত এক মহিলার সাথে কথা বলতে বলতে আমার স্ত্রী বাড়ী হতে বের হয়ে যায়। এর পর অদ্যবদি বাসায় ফিরেনি। আমার সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান আজ তার মায়ের জন্য ছটফট করছে।
ইয়াসিন আলী জানান, গত ৫ বছর পূর্বে জয়পুরহাট জেলার সদর উপজেলার দূর্গাদহ গ্রামের মো. সিরাজুল ইসলামের (পদ্দ) মেয়ে মোছাঃ শাপলা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের সাড়ে ৩ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। আমাদের বাড়ীতে এমন কোন কিছুই হয়নি যে শাপলা আক্তার বাড়ী থেকে চলে যাবে। আত্মীয়-স্বজনের বাড়ীসহ বিভিন্ন স্থানে না পেয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযোগ নং- ৪০১, তারিখঃ ০৭-০৮-২০১৬। কেউ তথ্য তার সন্ধান পেলে দিনাজপুর কোতয়ালী থানায় জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ