• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লালমনিরহাটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটে সদর উপজেলার ফুলগাছ গ্রামে পুকুরের পানিতে ডুবে ঋতু মনি (৮) ও হৃদয় ইসলাম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা সম্পর্কে ভাই-বোন। নিহত ঋতু ও হৃদয় ইসলাম সদর উপজেলার ফুলগাছ গ্রামের রফিকুল ইসলামের সন্তান। ঋতু মনি স্থানীয় ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও হৃদয় স্থানীয় ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে শাপলা তুলতে যায় ঋতু মনি, হৃদয় ইসলাম ও তাদের বন্ধু সোহাগ। একপর্যায়ে পা পিছলে হৃদয় পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় পুকুর পাড়ে থাকা ঋতু মনি তাকে বাঁচাতে পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়। এসময় সোহাগ তাৎক্ষণিক ঋতু ও হৃদয়ের পরিবারকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা পানি থেকে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঋতু ও হৃদয়কে মৃত ঘোষণা করেন।
মোঘলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঋতু ও হৃদয়ের লাশ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ