নীলফামারী প্রতিনিধিঃ জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা নর্থ পোল্ট্রি ফার্মে ফের হামলা চালিয়েছে ওই এলাকার দুর্বৃত্তরা। সন্ধ্যার এ আকস্মিক হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন বারেক (৩০), সাহাবুল (৪৫), রবিউল (৩৫), সেকেন্দার (৬০), কুদ্দুস (৫৫), মজনু (৩০) ও লাল মিয়া (৫০)। আহতদেরকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লালমিয়ার বাড়ী মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী গ্রামে ও অন্যান্যদের বাড়ী চাঁদখানা ইউনিয়নে। জানা যায়, বিকেলে নর্থ পোল্টি ফার্মের প্রাচীর নির্মানের মিস্ত্রিদের উপর ওই এলাকার কতিপয় দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। পরে ফার্মের লোকজন প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সন্ধা পর্যন্ত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আশরাফুজ্জামান জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এখন পর্যন্ত মামলা হয়নি। উল্লেখ্য যে, ওই ফার্মে এ বছরের ফেব্র“য়ারী মাসের শেষের দিকে এবং জুলাই মাসের ১৫ তারিখে এলাকাবাসী কয়েক দফায় হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।